
ফারুক আহমদ, উখিয়া
বাংলাদেশ কৃষকলীগ উখিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক তাসহিদ চৌধুরী ছোটনের নেতৃত্বে মহান বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য বিজয় রেলি আজ কোট বাজার স্টেশনে প্রদক্ষিণ হয়েছে।
সোমবার ( ১৬ ডিসেম্বর) বিজয় রেলি উত্তর আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী।
উখিয়া উপজেলা কৃষক লীগের সভাপতি সুলতান মাহমুদ চৌধুরী সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাসহিদ চৌধুরী ছোটনের পরিচালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক নুরুল আলম চৌধুরী পালংখালী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নুরুল আবসার চৌধুরী উখিয়া উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান সাজু কৃষক লীগ নেতা শাহাবুদ্দিন সাইফুল ইসলাম উখিয়া কৃষকলীগের সহ-সভাপতি আব্বাস উদ্দিন ও ফরিদুল আলম সওদাগর যুগ্ম সম্পাদক যথাক্রমে মোসলেম উদ্দিন ও মোহাম্মদ ইব্রাহিম সাংগঠনিক সম্পাদক সৈয়দ হোসেন চৌধুরী ও আব্দুল মাজেদ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক মোঃ মাসুদুর রহমান সমবায় বিষয়ক সম্পাদক সুরত আলম তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জিয়াউদ্দিন পানি ও সেচ বিষয়ক সম্পাদক জালাল উদ্দিন কৃষি ও বিজ্ঞান বিষয়ক সম্পাদক মোজাম্মেল হক পালংখালী ইউনিয়ন কৃষকলীগের আহবায়ক মেম্বার সুলতান আহমদ যুগ্ম আহবায়ক মোহাম্মদ আব্দুর রহিম রত্নাপালং ইউনিয়ন কৃষকলীগের যুগ্ম আহবায়ক বেদারুল আলম জাবেদ হোসেন দিদারুল আলম সহ কৃষকলীগের অসংখ্য নেতা কর্মী উপস্থিত ছিলেন। বক্তারা বলেন স্বাধীনতা বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন। মুক্তিযুদ্ধের আত্মত্যাগকারী বীর শহীদদের অবদান জাতি চিরজীবন স্মরণ করে রাখবে। তাই প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের চলমান অদম্য অগ্রযাত্রার উন্নয়ন ধরে রাখার জন্য দেশবিরোধী অপশক্তিকে প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।












