
ইমরান আল মাহমুদ,উখিয়াঃ
১৯৭১সালের দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধ শেষ হয় একই বছরের ১৬ই ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর আত্নসমর্পণের মধ্য দিয়ে।স্বাধীন সার্বভৌমত্বের প্রতীক পায় বাংলাদেশ।
দীর্ঘ নয় মাসের মুক্তিযুদ্ধে শহীদ হয় ৩০লাখ মানুষ।নারী-পুরুষ, শিশু-কিশোর বৃদ্ধ থেকে শুরু করে ৩০লাখ শহীদের আত্নত্যাগের বিনিময়ে বিজয় অর্জিত হয়।
তবে বর্তমান প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে প্রতিবছর ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস নানা আয়োজনে উদযাপন করে উখিয়া উপজেলা প্রশাসন।
কিন্তু এই বছর এক ব্যতিক্রমী আয়োজন করে।
উখিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মুক্তিযুদ্ধ ভিত্তিক “দেয়ালিকা প্রদর্শনী “জনসাধারণের নিকট উন্মোচন করা হয়।
বর্তমান প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিবে এই প্রদর্শনী।উক্ত প্রদর্শনী থেকে জানা যাবে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ের ঘটিত বিভিন্ন বেদনাময় ঘটনা।
উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে রয়েছে মুক্তিযুদ্ধ ভিত্তিক”দেয়ালিকা প্রদর্শনী”।
গত ১৬ই ডিসেম্বর এই প্রদর্শনী শুভ উদ্বোধনের মাধ্যমে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।












