শিশুদের ওপর বই আর পরীক্ষার চাপ কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

0
4

কক্সবাজার খবর ডেস্কঃ

সরকার পিইসি ও জেএসসি পরীক্ষা বাতিল করার কথা ভাবছে জানিয়ে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, শিশুদের ওপর থেকে বই আর পরীক্ষার চাপ কমানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে রাজধানীর শের-ই-বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভা শেষে ব্রিফিংয়ে এসব কথা জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভায় ৪ হাজার ৬১১ কোটি টাকার ৯টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়। এরমধ্যে রয়েছে ১২০০ কোটি টাকা ব্যয়ে সিলেট সিটি কর্পোরেশনের জলাবদ্ধতা নিরসন, বিশুদ্ধ পানি সরবরাহ ও অবকাঠামো ব্যবস্থাপনা, ১১০০ কোটি টাকা ব্যয়ে ঢাকা মহানগর ও পূর্বাচল সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন ও অবকাঠামো উন্নয়ন এবং সাভারের চামড়া শিল্পনগরী নির্মাণে সময় বৃদ্ধি প্রকল্প।

 

 

পরিকল্পনামন্ত্রী এম. এ. মান্নান বলেন, একনেক সভায় ৯টি প্রকল্প পাস হয়েছে। মোট প্রকল্প ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৬শ ১১ কোটি ৬২ লাখ টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৩শ ৬৬কোটি ১২ লাখ টাকা। সংস্থার নিজস্ব অর্থায়ণ ধরা হয়েছে ২৪৫ কোটি ৫০ লাখ টাকা।

আগেউখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকান্ড : পুড়ছে ১ টি অফিস ও ৩ টি লার্নিং সেন্টার
পরেআমারও প্রশ্ন, নুরের ওপর কেন বারবার হামলা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী