ভারত মহাসাগরে রাশিয়া ও চীনের

0
2

ভারত মহাসাগরে রাশিয়া ও চীনের সঙ্গে নৌবাহিনী শিগগিরই যৌথ সামরিক মহড়া চালাবে ইরান।

ভারত মহাসাগর ও ওমান সাগরে আন্তর্জাতিক বাণিজ্যের নিরাপত্তা শক্তিশালী করার লক্ষ্যে এই নৌমহড়ার আয়োজন করা হয়েছে।

জেনারেল শেকারচি বুধবার তেহরানে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি আরও বলেন, ভারত মহাসাগরের উত্তর অংশে এবং ওমান সাগরে শুক্রবার থেকে চার দিনব্যাপী এ নৌমহড়া চলবে।

 

 

রাশিয়া ও চীনের সঙ্গে ইরানের সামরিক অভিজ্ঞতা বিনিময়কে এ মহড়া আয়োজনের আরেকটি লক্ষ্য বলে বর্ণনা করেন জেনারেল শেকারচি। তিনি বলেন, সন্ত্রাসবাদ মোকাবেলা ও জলদস্যুদের দমন করা হবে এই মহড়ার তৃতীয় গুরুত্বপূর্ণ উদ্দেশ্য।

আগেটেকনাফকে ভিক্ষুক মুক্ত গড়তে পুনর্বাসনের উদ্যোগ
পরেইন্টারনেটের বিকল্প আবিষ্কার করল রাশিয়া