কাজাখস্তানে ১০০ আরোহী নিয়ে প্লেন বিধ্বস্ত

0
3

কাজাখস্তানে একটি যাত্রীবাহী প্লেন বিধ্বস্ত হয়েছে। এতে প্রায় ১০০ জন আরোহী ছিলেন।

শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে বেক এয়ারের ওই প্লেনটি আলমাটি বিমানবন্দর থেকে উড্ডয়নের পর এ দুর্ঘটনার কবলে পড়ে।খবর বিবিসির।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি সেবা প্রদানে সংশ্লিষ্টরা এরই মধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন। এ ঘটনায় রিপোর্ট লেখা পর্যন্ত ৭ জন নিহতের বিষয় নিশ্চিত করা হয়েছে। জীবিতদের উদ্ধারের কাজ চলছে।

আগেজমে উঠেছে কক্সবাজার শিল্প ও বাণিজ্য মেলা
পরেরামুতে মধুবন ও মিষ্টিরাজসহ ৪ প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা