উখিয়ায় মাটির গর্ত হতে নিখোঁজ যুবকের কংকাল উদ্ধার     

0
7
ফারুক আহমদ, উখিয়া  
কক্সবাজারের    উখিয়ায়   নিখোঁজ   জাহেদ আলম (৩০)  নামক এক যুবকের কংকাল  উদ্ধার  করেছে পুলিশ।  ২ মাস ১০ দিন পূর্বেে নিখোঁজ হন।    রাজা পালং ইউনিয়নের  দোছড়ি মালিয়ার কূল গ্রামের শাহ আলমের পুত্র তিনি।
 উখিয়া থানার অফিসার ইনচার্জ আবুল মনসুর জানান, শনিবার (২৮ ডিসেম্বর)  সকালে ওই এলাকার পাহাড়ি ফকিরা ঘোনা নামক স্হান থেকে  মাটির গর্ত খুড়ে  মৃত দেহের কংকাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত কংকালের আলামত কক্সবাজার মর্গে প্রেরণ করা হয়েছে।
 এদিকে  এ ঘটনা নিয়ে এলাকায়  নানা মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।   কেউ বলছে হাতির পায়ে পিষ্ট হয়ে মারা গেছে, আর কেউ বলছে ইয়াবা সংক্রান্ত বিরোধের জের অথবা  ডাকাতের কবলে পড়ে মারা গেছে।
  পিতা শাহ্ আলম জানায়, তার ছেলে কোন অবৈধ অনৈতিক কাজে লিপ্ত ছিল না। ঐ দিন ভোরে সে গাছ কাটাঁর জন্য জঙ্গলে যাওয়ার পর থেকে নিখোজঁ হয়ে যায়।
আগেজাতীয় পার্টির চেয়ারম্যান কাদের মহাসচিব রাঙ্গা
পরেইসলাম গ্রহণ করছেন তামিলনাড়ুর ৩ হাজার বাসিন্দা