উখিয়ায় বাংলা জার্মান সম্প্রীতি ভোকেশনাল ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণার্থীর সনদ বিতরণ   

0
3
ফারুক আহমদ, উখিয়া
উখিয়ায় বাংলা-জার্মান সম্প্রীতি (বিজিএস) ভোকেশনাল ট্রেনিং সেন্টারে  কারিগরি প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ  অনুষ্টান রবিবার (২৯ ডিসেম্বর ) অনুষ্টিত হয়েছে। সিপ প্রকল্পের আওতায় দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রমের সমাপনী অনুষ্ঠানে  প্রধান অতিথি ছিলেন জালিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী।
পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন এর সহযোগিতায় ও বাংলা জার্মান সম্প্রতি সংস্থার ব্যবস্থাপনায়  প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ অনুষ্ঠান   অনুষ্টানে সভাপতিত্ব করেন, বিজিএস হেড অফিসের প্রোগ্রাম পরিচালক পাইংশৈ উ মারমা।
বিজিএস আঞ্চলিক ট্রেনিং সেন্টারের ম্যানেজার মো: দিদার উদ্দিনের পরিচালনায় এ অনুষ্টানে বক্তব্য রাখেন প্রশিক্ষক মিজানুর রহমান,  বাতেন, শরিফ উল্লাহ, ফাতেমা খাতুন  হিসাব রক্ষক ইমন সরকার ও আবদুল কুদ্দুছ।
 জালিয়া পালং পাইন্যাশিয়া বিজিএস ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত   অনুষ্টানে প্রধন অতিথি চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী বাংলা জার্মান সম্প্রতি সংস্থার প্রশংসা করে বলেন বেকারত্ব দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে  যুবক-যুবতীদেরকে বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা করা  সত্যিই প্রশংসনীয়। পরে প্রশিক্ষণার্থীদের মাঝে  সনদ বিতরণ করা হয়।
 এ প্রসঙ্গে জালিয়াপালং পাইন্যাশিয়া বিজিএস ট্রেনিং সেন্টারের ম্যনেজার মো: দিদার উদ্দিন জানান, পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের এর সহযোগিতায় বাংলা জার্মান সম্প্রীতি (বিজিএস) সিপ প্রকল্পের আওতায়  ৫০  জন বেকার যুবক যুবতীদেরকে ফ্যাশন গার্মেন্টস ও ইলেকট্রনিক্স বিষয়ে  প্রশিক্ষণ প্রদান করা হয়েছে ।
আগেকক্সবাজার অনলাইন প্রেস ক্লাব’র সম্মেলন ও পিকনিক ১৯ ও ২০ জানুয়ারি
পরেরামুতে কোরআনে হাফেজ নিখোঁজ