
কাজী এম,আবদুল্লাহ আল মামুন
করোনা আতংকের এই সময়ে রামুর “মানবিক সৌর্হাদ্য ” সংগঠনের উদ্যোগে ৫০ জন প্রতিবন্ধীকে ত্রান দেয়া হয়েছে।
৫ এপ্রিল রবিবার বিকেল ৪ টায় রামু কলেজ মাঠে এসব ত্রান বিতরন করা হয়।
উপজেলার ১১ টি ইউনিয়ন থেকে বাছাই করে
এসব প্রতিন্ধীদের বিতরন কৃত প্রতিজনের পন্যের মধ্যে রয়েছে ৫ কেজি চাল,১ কেজি ডাল, ২ কেজিআলু, ১লিটার তেল, ১ কেজী,লবণ, ১ টিহুইল সাবান, ১ গোল্লাবাংলা সাবান, ১ কেজী
পিঁয়াজ-ও জনপ্রতি ১০০ টাকা।
এসব ত্রান বিতরন কালে উপস্হিত ছিলেন
রামু কলেজের অধ্যক্ষ আবদুল হক, অধ্যাপক নীলোৎপল বড়ুয়া, পরিবহন ব্যবসায়ী
আওরঙ্গজেব টিপু(জোয়ারিয়ানালা)
ব্যবসায়ী সাইফুল ইসলাম(হাজী অটো রাইচ মিল,
চৌমুহনী),অধ্যাপক মোঃ ইজত উল্লাহ্, সংগীত শিল্পী রেজাউল আমিন মোর্শেদ, প্রভাষক মিজানুর রহমান
প্রভাষক দিবস বৈদ্য, প্রভাষক মোবারক হোসেন ও
মোঃ আবু হানিফ রোবাইয়েদ
উদ্যেক্তা মোঃ আবু হানিফ রোবাইয়েদ জানান, কলেজ মাঠে ৩৪ জন প্রতিবন্ধী উপস্হিত হলেও অবশিষ্ট দুরবর্তী ইউনিয়নের ১৬ জন প্রতিবন্ধী ঘরে ঘরে ত্রান সমুহ পৌছে দেয়া হয়েছে। রামু কলেজের অধ্যক্ষ আবদুল হক ও প্রভাষক ইজ্জত উল্লাহ বলেন “মানুষ মানুষের জন্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে অল্প সময়ে তাদের ১০ জনের এই ক্ষুদ্র প্রয়াস মাত্র।













