
নিজস্ব প্রতিবেদকঃ
করোনা ভাইরাস প্রতিরোধে কক্সবাজার জেলাকে লকডাউন ঘোষনা করা হয়েছে। কক্সবাজার জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন বুধবার ৮ এপ্রিল বিকেল ৩ টার দিকে এ লকডাউন ঘোষনা করেন। এখন থেকে কোন লোক কক্সবাজারে প্রবেশ করতে ও কক্সবাজার থেকে কোন লোক বাহির হতে পারবেন না। এ আদেশ অমান্য করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন জেলা প্রশাসনের নিজস্ব ফেসবুক পেইজে একটি পোস্ট দেওয়া হয়েছে।
লকডাউন বিষয়ে কক্সবাজার জেলা প্রশাসনের নিজস্ব ফেসবুক পেইজে একটি পোস্ট দেওয়া হয়েছে হয়েছে। নিন্মে পোস্টটি হুবহু তুলে ধরা হলো
“জনস্বার্থে কক্সবাজারকে লকডাউন করা হলো। এখন থেকে এ জেলায় সকল আগমন ও বহির্গমন নিষিদ্ধ। আদেশ অমান্য করলে কঠোর ব্যবস্থা।”













