
কক্সবাজার খবর ডেস্কঃ
করোনার উপসর্গ নিয়ে সৌদি আরবে মক্কায় কক্সবাজারের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুুবকের নাম মোহাম্মদ বেলাল (৩০) সে কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের উল্টাখালী, ফকিরা কবর এলাকার সাহআলমের ছেলে। জানা গেছে বেলায় সৌদি আরবের মক্কায় নিজ বাসায় করোনাভাইরাস এর উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন।
গত কয়কেদিন ধরে সে শ্বাসকষ্ট, সর্দি-কাশিতে ভুগছিলেন বেলাল।০৭এপ্রিল মঙ্গলবার সন্ধার দিকে নিজ রুমে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী পুলিশ এসে তার মৃত্যুর কারণ নিশ্চিত করার জন্য বিভিন্ন আলামত সংগ্রহ করছেন। এদিকে ভারুয়াখালী ইউনিয়নের চেয়ারম্যান শফিকুর রহমান জানান,আমি খবর শুনেছি তবে বেলালের পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে তার আগে থেকেই নিউমনিয়া বা ঠান্ডা জনিত সমস্যা ছিল। সে স্ট্রোাক করে মারা গেছে বলে জানিয়েছে তার বাবা শাহ আলম।













