রামুতে তরুন উদ্যোক্তা ও আওয়ামীলীগ নেতা সুজন শর্মার উদ্যোগে পিপিই বিতরন

0
7

নিজস্ব প্রতিবেদকঃ

রামুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা,
রামু সমিতি ঢাকার সহ সভাপতি,
কক্সবাজার সমিতি, ঢাকার যুগ্ন সাধারণ সম্পাদক,
বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সাবেক সদস্য ও তরুন উদ্যোক্তা সুজন শর্মার উদ্যোগে রামুর বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে পিপিই বিতরণ করা হয়েছে । রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজলের বিশেষ অনুরোধে ৮ এপ্রিল বিকেলে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রামু পারিবারিক স্বাস্থ্য ক্লিনিক ও বিভিন্ন ইউনিয়নের স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারদের কাছে পারসোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট (পিপিই) বিতরন করা হয়।

পিপিই বিতরনকালে উপস্থিত ছিলেন, রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি সোহেল সরওয়ার কাজল, আওয়ামীলীগের সাধারন সম্পাদক শামশুল হক মন্ডল, সাংগঠনিক  সম্পাদক ইউনুচ রানা, রামু উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নোবেল বড়ুয়া, প্রবীন শিক্ষক সুুনীল শর্মা প্রমুখসহ হাসপাতালের ডাক্তারবৃন্দ উপস্থিত ছিলেন।

আগেব্রিটেনে ইসকনের সমাবেশ থেকে করোনার বিস্তার, মৃত ৫
পরেকক্সবাজার লকডাউন: সেনাবাহিনীর তৎপরতা বৃদ্ধি,সবাইকে ঘরে থাকার আহ্বান