টেকনাফে শ্বশুরবাড়িতে জামাই খুন

0
3

আব্দুল্লাহ মনির, টেকনাফ
টেকনাফে বিয়ের এক বছর পার না হতেই পারিবারিক কলহের জেরধরে নিজের স্ত্রীকে আনতে গিয়ে শ্বশুর বাড়ীর লোকজনের গন-পিটুনিতে আক্তার নামে এক জামাই নিহত হয়েছে।জানাযায়, বৃহস্পতিবার উপজেলার হ্নীলা ইউনিয়নের উত্তর আলীখালীর মৃত আমিন শরীফের পুত্র আক্তার হোছন (২৪) তার শ্বশুরবাড়ি থেকে স্ত্রী আম্মুনি (১৯) কে আনতে গিয়ে এই ঘটনা ঘটে।
পরিবার সূত্রে জানা যায় পারিবারিক কলহ ও নির্যাতনের অভিযোগ এনে স্বামীর বাড়ী না যাওয়ার কথা বলে। তখন ক্ষুদ্ধ স্বামী স্ত্রীকে অবশ্যই যেতে হবে বলার পর রাজি না হওয়ায় কথা কাটাকাটি হয় এক পর্যায়ে খুইল্যা ভাই আবছার উদ্দিন বের হয়ে বোন জামাইয়কে লাঠি নিয়ে মাথায় আঘাত করলে আক্তার হোছন রক্তাক্ত ও অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। তখন তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। আক্তার হোছনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর শ্বাশুড় বাড়ির লোকজন বাড়ি ছেড়ে পালিয়ে যায়।টেকনাফ মডেল থানার ওসি (অপারেশন) রাকিবুল ইসলাম জানান,হাসপাতালে নিহত আক্তার হোছনের মৃতদেহটির ময়না তদন্ত রিপোর্ট তৈরী করার প্রক্রিয়া চলছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আগেসন্ধ্যা ৬টার পর ঘর থেকে বের হলেই আইনানুগ ব্যবস্থা
পরেরামুতে দুই বাড়ি লকডাউন : নজরদারিতে পরিবারের সদস্যরা