পাত্রী দেখতে গিয়ে নিখোঁজ, ২৫ দিন পর মিলল তিন বন্ধুর ম*রদেহ

0
10

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে পাত্রী দেখতে গিয়ে অপহরণের শিকার হন তিন বন্ধু। তাদের অপহরণ করার পর মুক্তিপণ হিসেবে দেওয়া হয়েছিল এক লাখ টাকাও। তবুও তাদের ছেড়ে দেয়নি। অপহরণের ২৫ দিন পর পাহাড়ে মিলে তিন বন্ধুর মরদেহ।

বুধবার (২৪ মে) দুপুরে তাদের লাশের সন্ধান পেয়ে সেখানে যায় র‌্যাব এবং পুলিশের দুটি টিম। টেকনাফ দমদমিয়া পাহাড়ি এলাকা থেকে লাশগুলো উদ্ধার করা হয়।

মৃত তিন জন হলেন— ঈদগাঁও উপজেলার জালালাবাদ সওদাগর পাড়া এলাকার মোহাম্মদ ইউছুপ, চৌফলদন্ডী ইউনিয়নের রুবেল এবং কক্সবাজার শহরের নুনিয়াছড়া এলাকার ইমরান।

পুলিশ জানায়, অপহৃত তিন বন্ধু গত মাসের ২৮ এপ্রিল বেড়ানোর কথা বলে টেকনাফের উদ্দেশ্যে যায়। যাত্রাপথে সড়ক থেকে সিএনজি থামিয়ে একদল অপহরণকারী তাদের পাহাড়ের গভীর জঙ্গলে নিয়ে যায়। পরে তাদের ছেড়ে দিতে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।

ঘটনার পর থেকে পরিবারের সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকটি সংস্থায় যোগাযোগ রক্ষা করেন। কিন্তু গভীর জঙ্গল এবং অপহরণকারীরা বারবার স্থান পরিবর্তন করায় অপহৃতদের উদ্ধার এবং কাউকে আটক করা যায়নি। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় একজনকে আটক করে র‌্যাব। তার স্বীকারোক্তি অনুযায়ী ঘটনাস্থলে পৌঁছে লাশগুলো উদ্ধার করা হয়।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম জানান, খবর পেয়ে পুলিশ এবং র‌্যাবের কয়েকটি টিম পাহাড়ে অভিযান শুরু করেছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মর্গে পাঠানো হয়েছে

আগেটেকনাফে বজ্রপাতে প্রা*ণ গেল দুই পান চাষির
পরেভোটের আগে নতুন নীতি/ নির্বাচনে বাধা দিলে মিলবে না ভিসা