[post_category_links]

টেকনাফে বজ্রপাতে প্রা*ণ গেল দুই পান চাষির

[post_sub_title]
[post_reporter_with_date]
মোহাম্মদ খোরশেদ হেলালী:
কক্সবাজারের টেকনাফে ঝড়ের সাথে  বজ্রপাতো বাহার ছড়া হাজম পাড়া এলাকার সোনালীর ছেলে  রহমত উল্লাহ (৩৪)  ও একই এলাকার নুরুল ইসলামের ছেলে হেলাল উদ্দীন (২০)  দুই পান চষীর মৃত্যু হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের হাজামপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
বুধবার সকালে হঠাৎ কালবৈশাখী ঝড়-বৃষ্টি শুরু হলে ঘটনাস্থলে এই দুই পানচাষী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান তাদের প্রত্যেক পরিবার কে নগদ ২৫ হাজার টাকা করে ৫০ হাজার টাকা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তুলে দেওয়ার পাশাপাশি খাবার সহায়তা প্রদান করা হয়।
বাহারছড়া পুলিশ ফাঁড়ির (তদন্ত কেন্দ্র) পরিদর্শক মো. মছিউর রহমান বিষয়টি বজ্রপাতে দুইজন পান চাষীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, সকালে পানের বরজে কাজ করতে যান রহমত উল্লাহ। বৃষ্টি শুরু হলে পানের বরজ থেকে বাড়ির পথে রওনা দেন।এসময় বজ্রপাতের আঘাতে মারা যান তিনি।
পরিদর্শক মছিউর রহমান জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়। মরদেহ উদ্ধার করা হয়েছে।

[category_title title="সর্বশেষ" slug="সর্বশেষ"]

[category_title title="এই সপ্তাহের পাঠকপ্রিয়" slug="#"]