
সোয়েব সাঈদ
রামুর রশিদনগর ইউনিয়নের মুরাপাড়ায় ২ দিন আগে ঢাকা থেকে আসা এক ব্যক্তি নিজেই বাড়ির গেটে লাল পতাকা দিয়ে স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে রয়েছেন। আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে ও-ই বাড়িতে গিয়ে বিষয়টি জানার পরে তাকে ধন্যবাদ জ্ঞাপন ও নববর্ষের উপহার প্রদান করেন, রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা।
এসময় রামু রাবার বাগানের ব্যবস্থাপক নন্দী গোপাল রায়, উপর সহকারি প্রকৌশলী আলাউদ্দিন খান, রামু থানার এএসআই আরিফ হোসেন, এনএসআই প্রতিনিধি আবু হানিফ, সাংবাদিক সোয়েব সাঈদ উপস্থিত ছিলেন।
এরআগে ইউএনও প্রণয় চাকমা একই ইউনিয়নের হরিতলা গ্রামে ৩ মাস পর তাবলীগ জামাত থেকে আসা এক ব্যক্তির বাড়িতে গিয়ে কোয়ারেন্টাইনে থাকার জন্য পরিবারের সদস্যদের নির্দেশ দেন।
একইদিন সকাল ১১ টায় ইউএনও প্রণয় চাকমা রামুর ফতেখারকুল ইউনিয়নের হাজারী কুল গ্রামে কর্মহীন ও হতদরিদ্র পরিবারে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেন।













