
হাসান তারেক মুকিম,রামু
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সৌদী আরবের মক্কা নগরীতে রামু রাজারকুলের মাওলানা হাফেজ রুহুল আমিন (৪২) কিং ফয়সাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।
সে রাজারকুল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পূর্ব নয়াপাড়ার মরহুম মোহাম্মদ শফির প্রথম পুত্র ।
১৪ এপ্রিল বাংলাদেশ সময় দিবাগত রাত ৩ টার দিকে মাওলানা হাফেজ রুহুল আমিন শেষ নিঃস্বাস ত্যাগ করেন। মরহুমের পারিবারিক সুত্রে বিষয়টি নিশ্চিত করা গেছে।
মাওলানা হাফেজ রুহুল আমিন রামু’র জোয়ারিয়ানালার মাওলানা আতিকুর রহমানের জ্যেষ্ঠ কন্যার স্বামী। তিনি ১ পুত্র ও ১ কন্যার জনক। মরহুম মাওলানা হাফেজ রুহুল আমিন মক্কা নগরীর গজ্জা এলাকাতে ব্যবসা করতেন।













