রামু উপজেলা প্রশাসনের উদ্যোগে দেড় শতাধিক মাদ্রাসা শিক্ষককে মানবিক সহায়তা

0
14

আবুল কাশেম বাবু,রামু

সম্প্রতি করোনাভাইরাস জনিত সঙ্কটে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ কর্মহীন হয়ে অতিকষ্টে দিনাতিপাত করছে। এমতাবস্থায় অন্যান্য অস্বচ্ছল মানুষের পাশাপাশি উপজেলার বিভিন্ন মাদ্রাসার দেড় শতাধিক শিক্ষকের দোরগোড়ায় মানবিক সহায়তা পৌঁছে দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো রামু উপজেলা প্রশাসন। করোনাজনিত এ সঙ্কট সৃষ্টি হওয়ার পর থেকেই সংক্রমনরোধে উপজেলার ১১ টি ইউনিয়নে নিরলসভাবে ছুটে চলেছেন রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা। তিনি সতর্কতামূলক নানামুখী পদক্ষেপের সাথে সাথে অসহায় মানুষের ঘরে ঘরে নিজ হাতে খাবারদ্রব্যও পৌঁছে দিচ্ছেন। কোন পরিবারের অসহায়ত্বের খবর পেলে সাথে সাথেই তিনি খাবারদ্রব্য নিয়ে সে ঘরের দরজায় হাজির হন। এভাবে নিরবচ্ছিন্ন মানবিক তৎপরতা অব্যাহত রেখেছেন তিনি। এ দুঃসময়ে তিনি অস্বচ্ছল মাদ্রাসা শিক্ষকদের কথাও ভুলে যাননি। তিনি খবর নিয়ে উপজেলার দেড় শতাধিক মাদ্রাসা শিক্ষকদের ঘরে ঘরে খাবারদ্রব্য পৌঁছে দেন। সঙ্কটময় এ সময়ে আত্মসম্মানবোধের কারণে অভাবের কথা প্রকাশ করতে অপারগ আলেম-ওলামাদের পাশে দাঁড়িয়ে ইউএনও মহোদয় মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন।

উপজেলা নির্বাহী অফিসার মহোদয় ও এন এস আই আবু হানিফ ভাইয়ের সমন্বয়ে এ মানবিক উদ্যোগ বাস্তবায়ন হয়েছে। এজন্য ইউএনও মহোদয়কে আন্তরিক ধন্যবাদ জানাই। সেই সাথে ইউএনও মহোদয়ের একান্ত সহযোগী হিসেবে উপজেলাজুড়ে অবিরত চষে বেড়ানো মানবতার দুই ফেরিওয়ালা এনএসআই প্রতিনিধি আবু হানিফ মুহাম্মদ রোবায়েদ ও সাংবাদিক সোয়েব ভাইকেও ধন্যবাদ জানাই। উপজেলা প্রশাসনের এ মানবিক উদ্যোগে যারা একনিষ্ঠভাবে সহযোগিতা করছেন সকলের প্রতিও ধন্যবাদ জ্ঞাপন করি। আশা করি এ মানবিক ভূমিকা অব্যাহত থাকবে।

আগেটেকনাফে মালয়েশিয়া ফেরত ৪ শতাধিক রোহিঙ্গা উদ্ধার
পরেউখিয়ায় সংবাদকর্মীর ভাইকে অপহরণের চেষ্টাঃ প্রাণ নাশের হুমকি