
প্রেস বিজ্ঞপ্তি:
আদর্শ কলম সৈনিকদের সমন্বিত প্লাটফর্ম রামু লেখক ফোরামের এক যুগ পূর্ণ হলো আজ।
গঠনমূলক লেখালেখি ও সূস্থধারার সাহিত্য -সংস্কৃতি চর্চার ব্রত নিয়ে ২০০৮ সালের ১৮এপ্রিল একদল তারুণ্যের সমন্বিত প্রয়াসে রামু লেখক ফোরাম প্রতিষ্ঠিত হয়। তখন থেকে সমাজের সমস্যা-সম্ভাবনা ও ইতিহাস-ঐতিহ্য নিয়ে গঠনমূলক লেখালেখি, মননশীল সাহিত্য-সংস্কৃতি চর্চা এবং রামুর সার্বিক উন্নয়নে বিভিন্ন দাবীতে নিষ্ঠাপূর্ণ অগ্রণী ভূমিকা পালন করে আসছে সংগঠনটি। সেই সাথে অসামাজিক কর্মকাণ্ড প্রতিরোধেও এ সংগঠন সোচ্চার ভূমিকা পালন করে আসছে। এভাবে হাটি হাটি পা পা করে সত্যনিষ্ঠ কলম সৈনিকদের সংগঠন রামু লেখক ফোরাম প্রতিষ্ঠার এক যুগ পূর্ণ করলো আলহামদুলিল্লাহ।
ফোরামের সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, সাধারণ সম্পাদক আহমদ ছৈয়দ ফরমান এক বিবৃতিতে সাফল্যের সাথে সংগঠনের পথচলায় আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেন এবং উপদেষ্টা, সদস্য ও শুভানুধ্যায়ীসহ জেলাবাসীকে শুভেচ্ছা জানান।













