দরিদ্র পরিবারের মাঝে খাবার বিতরণ করেছে এ্যাকশন এ্যাগেইন্সট হাঙ্গার

0
8
ইউছুফ আরমান:
বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রামন রোধে সরকার ঘোষিত ছুটিতে জরুরী প্রয়োজন ছাড়া লোকজন ঘর থেকে বের না হওয়ার নিদের্শনা রয়েছে। সেক্ষেত্রে সবচেয়ে বেশী সমস্যায়  ঘরবন্দি দশায় বন্ধ হয়ে গেছে নিম্ম-মধ্যবিত্ত পরিবারের আয়ের উপার্জন। কাজ না থাকায় পরিবার পরিজন নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাতে হচ্ছে তাদের। এখন বেসরকারী সংস্থা এনজিও এ্যাকশন এ্যাগেইন্সট হাঙ্গার দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে খাবার নিয়ে।
কোভিড-১৯ রোগের বিস্তার ঠেকাতে ঘর থেকে বের হওয়া বারণ; এমন পরিস্থিতিতে বেসরকারী এনজিও সংস্থা এ্যাকশন এ্যাগেইন্সট হাঙ্গার কক্সবাজারের প্রশাসনকে সহযোগিতার পাশাপাশি দরিদ্র ও দুস্থ মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ অব্যাহত রেখেছে।
এদিকে কক্সবাজার জেলা প্রশাসকের নিদের্শনা মেনে বেসরকারী এনজিও সংস্থা এ্যাকশন এ্যাগেইন্সট হাঙ্গার প্রতিদিন বিভিন্ন এলাকায় রান্না করা খাবার নিয়ে  ছুটে যাচ্ছে। আজকের ছুটে চলা পৌরসভার ০৬ নন্বর ওয়ার্ডের অবহেলায় জর্জরিত দক্ষিণ সাহিত্যিকাপল্লী এলাকায় মানবতার সেবায় দুস্থ মানুষের মুখে খাবার দিতে এ্যাকশন এ্যাগেইন্সট হাঙ্গার প্রজেক্ট অফিসার হিল্লোল দাশ ও হুমায়ুন কবির এবং সঙ্গে ছিলেন মানবতার ফেরিওয়ালা দক্ষিণ সাহিত্যিকাপল্লী সমাজ কমিটির সভাপতি নুরুল কবির, যুগ্ম-সাধারণ সম্পাদক কামাল আরমান, শাহজাহান, ইউছুফ আরমান ও একদল নিরলস তরুণ। যাদের অক্লান্ত পরিশ্রম সমাজের মানুষ চিরঋণী।
বর্তমান দেশে এর প্রাদুর্ভাব সমাজের প্রান্তিক জনগোষ্ঠিসহ নিম্ম-মধ্যবিত্ত পরিবারে অভাব অনটন দেখা দিয়েছে। এমন দুর্দিনে অসহায়দের পাশে সমাজে খাদ্যের হাহাকার। এই কক্ষেত্রে সমাজের বিত্তবান ও সাবলম্বী ব্যক্তিদের এগিয়ে আসার আহবান এবং বেসরকারী সংস্থা এনজিও এ্যাকশন এ্যাগেইন্সট হাঙ্গার প্রতি চির কৃতজ্ঞ।
শ্রমজীবী ও দরিদ্র মানুষের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে রান্না করা খাবার বিতরণ করা হয়। খাবার পেয়ে খুশি কর্মহীন ও দরিদ্র মানুষ। অনেকে আবেগ আপ্লুত হয়ে যাদের মহৎ উদ্যোগে খাবারের ব্যবস্থা হয়েছে এবং যারা খাবার দিয়ে সহযোগিতা করেছে তাদের জন্য দু’হাত তুলে প্রাণ ভরে দোয়া করেছে। দুরত্ব বজায় রাখুন, ঘরে থাকুন, নিজে বাঁচুন, অন্যকে বাঁচান।
আগেত্রাণ আত্মসাতের অভিযোগে আরও ১২ জনপ্রতিনিধি বরখাস্ত
পরেফতেখাঁরকুল পরিষদের উদ্যোগে কর্মহীন ও হতদরিদ্রদের মাঝে ত্রান বিতরণ