ফতেখাঁরকুল পরিষদের উদ্যোগে কর্মহীন ও হতদরিদ্রদের মাঝে ত্রান বিতরণ

0
5

মুহাম্মদ অাবু বকর ছিদ্দিক,রামুঃ
করোনায় কর্মহীন ও হতদরিদ্র ৪৫০পরিবারের মাঝে ১০কেজি চাল ও ১ কেজি সবজি বিতরণ করা হয়েছে। জানা যায়, ১৯ এপ্রিল রবিবার দুপুরে রামু (সদর) ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে করোনা পরিস্থিতিতে সরকারের উপহার সামগ্রী (জি.অার) হতদরিদ্র ৪৫০পরিবারের মাঝে ১০কেজি চাল ও ১ কেজি সবজি বিতরণ করেন ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদুল আলম, উপজেলা উপ-প্রকৌশলী ও ট্যাগ অফিসার মোঃ অালাউদ্দিন খাঁন,সচিব নিরোধ বরণ পালসহ সাংবাদিক,ইউপি মেম্বার বৃন্দ উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান ফরিদুল আলম বলেন কক্সবাজার জেলায় আজকে একদিনেই ৪ করোনা আক্রান্ত হয়েছে।

 

করোনা ভাইরাস থেকে বাঁচতে সবাইকে সচেতন হতে হবে। করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে হলে সড়ক, দোকান-পাট, মাঠে আড্ডা না দিয়ে সবাইকে ঘরে থাকুন। পরিস্থিতি ভয়াবহ রূপ নেবার আগেই জরুরি সরকারি নিদর্শনা মেনে চলার অনুরোধ জানান এলাকাবাসী’কে।

আগেদরিদ্র পরিবারের মাঝে খাবার বিতরণ করেছে এ্যাকশন এ্যাগেইন্সট হাঙ্গার
পরেকক্সবাজারে করোনা আক্রান্ত চারজনই ঢাকা-নারায়নগঞ্জ ফেরত