রামুর আওয়ামী লীগ নেতা নজিবুল আলমের ইন্তেকাল

0
7

নীতিশ বড়ুয়া:

বাংলাদেশ আওয়ামী লীগ রামু উপজেলার সাবেক সাংগঠনিক সম্পাদক নজিবুল আলম ইন্তেকাল করেছেন। তিনি রবিবার (১৯ এপ্রিল) রাত সাড়ে ১১ টার দিকে হৃদ রোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
নজিবুল আলম রামু ফতেখাঁরকুল ইউনিয়নের পশ্চিম মেরংলোয়া মুন্সিপাড়ার বাসিন্দা সাবেক প্রধান শিক্ষক মরহুম সিরাজুল ইসলাম এর প্রথম পুত্র ও রামু উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক শামসুদ্দিন হারুন এর বড় ভাই।
নজিবুল আলমের ভাইপো, ছাত্রলীগ নেতা নাহিদুল ইসলাম নাহিদ জানান, রাতে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে স্থানীয় ডাক্তার সুজিত কুমার শর্মা তাকে মৃত ঘোষনা করেন। নাহিদ জানান, নজিবুল আলম দীর্ঘদিন ধরে হৃদরোগে আক্রান্ত ছিলেন।

আগেকক্সবাজারে করোনা আক্রান্ত চারজনই ঢাকা-নারায়নগঞ্জ ফেরত
পরেবঙ্গবন্ধুর আরেক খুনি পশ্চিমবঙ্গে আত্মগোপনে: আনন্দবাজার