
হাসান তারেক মুকিম:
কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর (পলিমারি চেইন রি-অ্যাকশন) ল্যাবে সোমবার ২৭ এপ্রিল ১২২ জনের স্যাম্পল টেস্টের মধ্যে ৬ জন পজেটিভ পাওয়া গেছে। তৎমধ্যে রামুর এক ব্যক্তি করোনা পজেটিভ। সে রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের গাছুয়া পাড়া এলাকার মৃত ছুরুত আলম পুত্র সালেহ আহমদ(৩৫)।
সে গত ২৬ এপ্রিল সকালে নারায়ণগঞ্জ থেকে বাড়িতে ফেরত আসে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রণয় চাকমা নারায়ণগঞ্জ ফেরত ঐ ব্যক্তির বাড়িতে উপস্থিত হয়ে তার বসতবাড়ি লকডাউন করেন। পাশাপাশি নমুনা সংগ্রহ করে করোনা টেস্টের জন্য পাঠানো হলে অাজ তার করোনা রিপোর্টে পজিটিভ আসে। বিষয়টি রামুর এনএসআই প্রতিনিধি আবু হানিফ নিশ্চিত করেছে।













