
হাসান তারেক মুকিম:
রামু উপজেলায় প্রথম করোনা আক্রান্ত রোগীকে রামু স্বাস্থ কমপ্লেক্সের আইসোলেশন হাসপাতালে প্রেরন করা হয়েছে।
২৭ এপ্রিল সন্ধ্যায় রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমার নেতৃত্বে সরকারী একটি এম্বুলেন্সে কাউয়ারখোপ ইউনিয়নের গাছুয়া পাড়া এলাকার মৃত ছুরুত আলম পুত্র করোনা পজেটিভ সালেহ আহমদ(৩৫) কে রামু হাসপাতালের আইসোলেশনে প্রেরণ করা হয়। এসময় এ সময় কাউয়ারখোপ ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাক আহমদ, ও এনএসআই রামু প্রতিনিধি আবু হানিফ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য সে গত ২৬ এপ্রিল সকালে সালেহ আহমদ নারায়ণগঞ্জ থেকে রামুতে নিজের বাড়িতে ফেরত আসে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রণয় চাকমা তার বসতবাড়ি লকডাউন করেন। পাশাপাশি নমুনা সংগ্রহ করে করোনা টেস্টের জন্য পাঠানো হলে অাজ তার করোনা রিপোর্টে পজিটিভ আসে
মঙ্গলবার ২৭ এপ্রিল করোনা ভাইরাস সনাক্ত হওয়া কক্সবাজার জেলার ৫ রোগীকে রামুস্থ জেলা আইসোলেশনে নিয়ে চিকিৎসা সেবা দেওয়া হবে। কক্সবাজারের সিভিল সার্জন ডা. মোঃ মাহবুবুর রহমান এ তথ্য জানিয়েছেন।
তিনি আরো জানান, ইতিমধ্যে রামু আইসোলেশন হাসপাতালে কক্সবাজার জেলার ১০ জন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন। সেখানে নতুন একটি ভবনে ৫০ শয্যা বিশিষ্ট করোনা আইসোলেশন ইউনিট আগে থেকেই প্রস্তুত করা আছে।













