
কফিল উদ্দিন রামু
কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থীদের উদ্যােগে কক্সবাজারের রামু হাসপাতালের আইসোলেশনে থাকা ১৪ করোনা রোগীদের জন্য মানবিক উপহার দিয়েছেন।
জানা যায়, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থীদের ব্যক্তিগত উদ্যোগে মানবিক দৃষ্টিকোন থেকে এ উপহার সামগ্রী দেয়া হয়। উক্ত উপহার সামগ্রীতে আপেল,কমলা,তরমুজ,কলা, আঙ্গুর ইত্যাদি ছিল বলে জানা যায়।
সি বি আই ইউ আইন বিভাগীয় প্রধান রাজিদুর রহমান জানান, দেশের এই চরম সংকটে আমার ছাত্র-ছাত্রীদের এই ধারাবাহিক মানবিক উদ্দ্যেগকে স্বাগত জানাচ্ছি। আমরা সি বি আই ইউ আইন পরিবার দেশের মানুষের পাশে সবসময় আছি, থাকবো সবসময়। রাস্ট্রের পাশাপাশি দেশের সবাই এভাবে একসাথে মিলে মানুষের পাশে দাঁড়াচ্ছে যেটা প্রশংসার দাবিদার। আল্লাহর কাছে প্রার্থনা তিনি যেন ‘কোভিট-১৯’ মহামারী থেকে আমাদের দেশের মানুষকে রক্ষা করেন।
আইন বিভাগের শিক্ষার্থী রামু মেধাবী ছাত্রী অনিন্দিতা বড়ুয়া জানান,,দেশের মানুষকে বাঁচানোর উপায় হচ্ছে দেশের বিত্তশালীরা বৃত্ত আকারে দেশের অস্বচ্ছল মানুষকে মানবিক সাহায্য দিয়ে চারিদিক থেকে এগিয়ে আসা।আমরা আইন বিভাগের শিক্ষার্থীরা তাদের এই দুসময়ে কিছু খাদ্যসামগ্রী দিয়ে তাদের পাশে থাকার চেষ্টা করছি। সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করি যাতে আমাদের দেশ যেন এই মহামারি থেকে অতি শীঘ্রই মুক্তি পেতে পারে।
আইন বিভাগের সকল শিক্ষার্থীদের পক্ষ থেকে অনিন্দিতা বড়ুয়া, শিপ্ত বড়ুয়া ও আফনান হোসাইন আবৃত্তি প্রমুখ উপস্থিত ছিলেন ।













