টেকনাফে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা ডাকাত নিহত

0
6

সিবিকে ডেস্কঃ

টেকনাফে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে রোহিঙ্গা ডাকাত জকির গ্রুপের দুই সন্ত্রাসী ডাকাত হাকিম (৩৫) ও ডাকাত রশিদ (৩০)  নিহত হয়েছে। জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্প-২৬-এ র‌্যাব-১৫’র সদস্যের সাথে রোহিঙ্গা ডাকাত জকির গ্রুপের গোলাগুলি হয়। এতে কয়েকজন র‌্যাব সদস্য আহত হয়েছে বলে জানা যায়। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ । র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এই তথ্য নিশ্চিত করেছেন।-সিবিএন

আগেটেকনাফে মুক্তিপন আদায়ে অপহৃত কৃষককে হত্যা করলো রোহিঙ্গা সন্ত্রাসীরা
পরেপেকুয়ার ইউএনও প্রত্যাহার,নতুন ইউএনও নাজমা সিদ্দিকা আকতার