রামুতে ডাক্তার মিজানের বসতবাড়ি লকডাউন

0
4

হাসান তারেক মুকিম,রামু

রামুতে সিকিৎসক মিজানুর রহমানের বসতবাড়ি লকডাউন করেছে রামু উপজেলা প্রশাসন। ১মে শুক্রবার বিকেলে রামু উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) প্রণয় চাকমার নেতৃত্বে চৌমুহনী স্টেশনের পার্শ্ববর্তী উত্তর শ্রীকুল এলাকায় অবস্থিত ডা. মিজানের বাড়িসহ আশেপাশের এলাকা লকডাউন করেন। জানা যায়, করোনা পজেটিভ জোয়ারিয়ানালার পশু সিকিৎসক ও  করোনায় মৃত কাউয়ারখোপের গৃহবধু ছেনুয়ারা বেগম কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি হওয়ার পূ্র্বে রামু চৌমুহনীর পার্শ্ববর্তী শ্রীকুলে অবস্থিত ডা: মিজানের বাসার চেম্বারে গিয়ে প্রাথমিক চিকিৎসা করেছিলেন।  বিষয়টি জানতে পেরে রামু উপজেলা প্রশাসন আজ বিকেলে ডা. মিজানের বসতবাড়ি লকডাউন করেন। আগামীকাল সকালে স্বাস্থ্য টিম তার নমুমা সেম্পল সংগ্রহ করে কক্সবাজার মেডিকেল হাসপাতাল ল্যাবে পাঠাবেন বলে জানা গেছে।

উল্লেখ্য করোনায় আক্রান্ত কাউয়ারখোপের গৃহবধু ছেনুয়ারা বেগম গত ৩০ এপ্রিল বৃহস্পতিবার রাতে কক্সবাজার সদর হাসপাতালে মৃত্যুবরণ করেন।

 

 

আগেঈদগাঁওতে কর্মহীন অসহায় ৫ শতাধিক পরিবারের মাঝে কউকের ত্রান বিতরন
পরেএবার করোনায় আক্রান্ত সংসদ সদস্য