গর্জনিয়া পুলিশ ফাঁড়ির সৌজন্যে ৫০ গরীব পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

0
7

 

এস এম হুমায়ুন কবির / এস এম বেলাল উদ্দীন

গর্জনিয়া পুলিশ ফাঁড়ির সৌজন্যে  ৫০ গরীব পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ৩ মে দুপুর ২ ঘটিকায় গর্জনিয়া পুলিশ ফাঁড়ি চত্বরে সামাজিক দুরত্ব বজায় রেখে গর্জনিয়া ও কচ্ছপিয়ার প্রায় ৫০ হতদরিদ্র পরিবারের মাঝে  এ ইফতার সামগ্রী বিতরণ করেন গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনিসুর রহমান।

এ সময় গর্জনিয়া পুলিশ ফাঁড়ির সাব ইন্সপেক্টর হুমায়ুন কবির,এ এস আই মনজুর এলাহী, এ এস আই মুরাদ সিকদার সহ কর্মকর্তা বৃন্দ ও পুলিশ সদস্যরা উপস্হিত ছিলেন। উপকার ভোগী বৃদ্ধা আছিয়া জানান, পুলিশ শুধু জনগনের জানমালের নিরাপত্তা দেয় না পুলিশ অসহায় রোজাদার মানুষের মুখে খাবার পৌছে দেয়।আছিয়ার স্বরে স্বর মিলিয়ে ইফতারের উপহার পাওয়া আরেক জন বিধু শর্মা জানান,বয়স বর্তমানে ৯০ বছর।জীবনে প্রথম দেখলাম পুলিশ শুধু মানুষের বিপদের বন্ধু নয়, পুলিশ মঙ্গা পীড়িত হাড্ডি সার মানুষগুলোর মুখে খাবারের ও ব্যবস্হা করেন।ইফতার সামগ্রী পাওয়া মানুষ গুলো সাদা মনের পুলিশ অফিসার গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনিসুর রহমানের দীর্ঘায়ু এবং পুলিশ বাহিনীর উত্তরোত্তর সফলতা কামনা করেন। গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ( আইসি) মোঃ আনিসুর রহমান জানান,দরিদ্র মানুষ গুলোর হাতে ইফতার সামগ্রী উপহার হিসাবে তুলে দিতে পেরে অত্যন্ত ভাল লাগছে। তিনি গর্জনিয়া পুলিশ ফাঁড়ির সকল অফিসার ও পুলিশ সদস্যদের মানবিক উদ্যোগে সহযোগিতা করায় আন্তরিক ধন্যবাদ জানান।

আগেকক্সবাজারে রবিবার ১৮৮ জনের করোনা টেস্টে সবাই নেগেটিভ
পরেনাইকো মামলায় বাংলাদেশের জয়, এক বিলিয়ন ডলার ক্ষতিপূরণ পাবে বাংলাদেশ