
নিজস্ব প্রতিনিধি, রামু
রামুতে করোনা পরিস্থিতির সুযোগ কাজে লাগিয়ে এক অসহায় ব্যক্তির জমি জবর দখল করার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় দুই পক্ষের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। ঘটনাটি ঘটেছে গত ৯মে শনিবার সকাল ১০টায় রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের আমতলিয়া গ্রামে। ভুক্তভোগী আবুুল কাসেম জানান , আমতলিয়া পাড়া গ্রামের মোহাব্বত আলীর ওয়ারিশ সুত্রে পাতলা বিবি গং এর উত্তরাধিকারী হিসেবে আবুল কাশেম সওদাগর গংরা আর.এস খতিয়ান নং ১৪ এর মূলে ১ একর ২৮শতক জায়গা ভোগ দখলে আছে। এরই মাঝে প্রথম বিএস জরিপের সময় ভুল বশতঃ আমতলিয়া পাড়ার এজাহার মিয়া গংদের নামে বি এস খতিয়ানে বেশি জমি রেকর্ড হয়ে যায়। এদিকে আর এস জরিপে খতিয়ান মূলে উক্ত এজাহার মিয়া গং ২০ কড়া জায়গার মালিক। কিন্তু ভুল বশত তাদের নামে বিএস খতিয়ানে ৭০ কড়া জায়গা বেশি রেকর্ড হয়ে যায়। এই বিষয়ে পাতলা বিবি বাদী হয়ে ৬২ জনকে আসামী করে বিজ্ঞ আদালতে ২০১৪সালে রেকর্ড সংশোধনী মামলা করেন। বর্তমানে আদালতে মামলটি বিচারাধীন আছে। পরবর্তীতে তথ্য গোপন করে জনৈক এজাহার মিয়ার পুত্র নুরুল ইসলাম ও তার ভাই আবদুল মোনাফ বিএস খতিয়ান নং ১৭০৬ ও ১৭০৭ ভূঁয়া খতিয়ান সৃজন করে। এঘটনা জানতে পেয়ে পাতলা বিবি বাদী হয়ে রামু ভূমি অফিসে মিচ মামলা দায়ের করেন। মামলাটি চলমান রয়েছে।
এদিকে ২০১৪ সাল থেকে আবুল কাশেম গংরা ওয়ারিশ সূত্রে সাইনবোর্ড ঝুলিয়ে জায়গাটিতে ভোগ দখলে রয়েছে। ঘটনারদিন প্রভাব খাটিয়ে সংঘবদ্ধ ভাবে এজাহার মিয়ার পুত্র আবদু মোনাফ, আবদুল হাকিম, মোঃ তারেক, নেজাম উদ্দিন, আরেফা বেগমসহ আরো ১০/১২জন ভাড়াটে শ্বস্বস্ত্র সন্ত্রাসী এনে টাঙ্গানো সাইনবোর্ড ভাঙ্গিয়ে জায়গাটি দখল করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় আবুল কাশেম সওদাগর মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানান। বর্তমানে জায়গা দখল করেও জবর দখলকারী ক্ষান্ত হয়নি আমাকে এবং আমার পরিবার কে প্রতিনিয়ত হামলা করে প্রাণ নাশের হুমকি দিয়ে যাচ্ছে। এলাকার সচেতন মহল ঘটনার সুষ্ঠ তদন্ত পুর্বক দোষীদের বিরোদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে শান্ত পরিবেশ বজায় রাখার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানান।













