২ চিকিৎসক ৩ পুলিশ সহ চট্টগ্রামে করোনা আক্রান্ত আরও ৬১

0
6

সিবিকে ডেস্কঃ

চট্টগ্রামে নতুন করে আরও ৬১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে।

তাদের মধ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের ৩৬ বছর বয়সী এক গাইনী বিশেষজ্ঞ ও চকবাজার এলাকার ২৭ বছর বয়সী এক নারী চিকিৎসক সহ ৩ পুলিশ সদস্যও রয়েছেন।

এ দু’জন চিকিৎসক সহ চট্টগ্রামে ১৪ জন চিকিৎসক করোনায় আক্রান্ত হলেন।

বৃহস্পতিবার (১৪ মে) রাতে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য নিশ্চিত করে জানান, গত ২৪ ঘণ্টায় বিআইটিআইডিতে ২৯ জন, সিভাসুতে ৬ জন এবং চট্টগ্রাম মেডিক্যাল কলেজে (চমেক) ২৬ জনসহ চট্টগ্রাম জেলার মোট ৬১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

তিনি বলেন, “বৃহস্পতিবার চট্টগ্রামে মোট নমুনা পরীক্ষা করা হয় ৪২৪টি। এর মধ্যে ২৫৭টি বিআইটিআইডিতে, ৭১টি সিভাসুতে, ৬৬টি চমেকে এবং ৩০টি কক্সবাজার মেডিক্যালে করানো হয়।”

বৃহস্পতিবারের করোনা শনাক্ত ৬১ জনের মধ্যে তিন পুলিশ সদস্যও রয়েছেন বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

আজকের ৬১ জন সহ চট্টগ্রামে মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৭৩ জনে।

আগেরামুতে শ্বাসকষ্ট নিয়ে মৃত নারীর দাফন সম্পন্ন
পরেরাঙ্গুনিয়ায় দুর্গম পাহাড়ে অস্ত্রের কারখানা: বিপুল অস্ত্র-সরঞ্জাম উদ্ধার, ২জন গ্রেপ্তার।