রামুতে শ্বাসকষ্ট নিয়ে মৃত নারীর দাফন সম্পন্ন

0
5

সোয়েব সাঈদ:
রামুতে শ্বাসকষ্ট নিয়ে মৃত নারীর দাফন সম্পন্ন হয়েছে।
রামু উপজেলার ফতেখারকুল ইউনিয়নের লামার পাড়া গ্রামের গুলবাহার বেগম (৬০) শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার (১৪ মে) সকালে মারা যান।

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা সকালে বাড়িটি লকডাউন করেন। এছাড়া স্বাস্থ্য বিভাগের একটি দল গুলবাহার বেগমের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেন।

এদিকে বিকালে ধর্মীয় বিধান ও সরকারী স্বাস্থ্য বিধি মতে করোনা রোগে মৃত ব্যক্তিদের দাফন -কাফনের জন্য ইসলামিক ফাউন্ডেশন গঠিত কমিটির মাধ্যমে গুলবাহার বেগমের দাফন সম্পন্ন করা হয়।

এসময় দাফন কমিটির প্রধান হিসেবে সার্বিক নির্দেশনা প্রদান করেন-রামু উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সরওয়ার উদ্দিন।

 

দাফন কাজ তত্ত্বাবধান করেন ইসলামিক ফাউন্ডেশন রামু উপজেলার সিনিয়র সুপারভাইজার মো. সাইফুদ্দিন খালেদ ও মডেল কেয়ার টেকার মো. আবু বকর ছিদ্দিক।

জানাজায় ইমামতি করেন ইসলামিক ফাউন্ডেশনের কেন্দ্র শিক্ষক মাওলানা নুরুল ইসলাম। এসময় রামু থানার এএসআই রাজীব বড়ুয়া ও স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

আগেড. আনিসুজ্জামানের করোনা পজিটিভ, স্বাস্থ্যবিধি মেনে দাফন
পরে২ চিকিৎসক ৩ পুলিশ সহ চট্টগ্রামে করোনা আক্রান্ত আরও ৬১