জোয়ারিয়ানালার আসকরখিলে কর্মহীন অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

0
9

নিজস্ব প্রতিবেদক:

রামুর জোয়ারিয়ানালার  উত্তর মিঠাছড়ি আসকরখিল এলাকায় আল আমিন সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড এর উদ্যোগে কর্মহীন অসহায় মানুষদের মাঝে রমজান উপলক্ষ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ১৫ মে শুক্রবার বিকেল ৩ টায় আসকরখিল কালুর দোকান আঙ্গিনায় এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ত্রান বিতরণকালে উপস্থিত ছিলেন,জোয়ারিয়ানালা উনিয়ন পরিষদের চেয়ারম্যান  কামাল সামশু উদ্দিন আহমদ প্রিন্স,আব্দুচ্ছালাম আজাদ এম ইউ পি,মোঃ জসীম এম ইউ পি, ফাতেমা বেগম এম ইউ পি ,মোঃ আলী সওদাগর, আল আমিন সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর সভাপতি. আজম তারেক, সাধারন সম্পাদক মো হানিফ বাবু, অর্থ সম্পাদক মোজাম্মেল হক শিমুল,সদস্য জিয়া উদ্দিন,মোবারক হোসেনসহ  এলাকার  গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

খাদ্য সামগ্রী বিতরণকালে চেয়ারম্যান কামাল সামশু উদ্দিন আহমদ প্রিন্স বলেন, করোনা দূর্যোগের এ কঠিন পরিস্থিতিতে কর্মহীন ও  অসহায় মানুষের পাশে দাড়ানো সকলের নৈতিক দায়িত্ব। তিনি অসহায় ও দরিদ্র মানুষের সহায়তায় সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদেরকেও সামর্থ অনুযায়ী এগিয়ে আসার অনুরোধ জানান।

 

 

 

আগেচট্টগ্রামে করোনা উপসর্গ নিয়ে পুলিশ সদস্যের মৃত্যু
পরেরামুর কানা রাজার ইতিহাস