রামুতে ক্যান্সারে আক্রান্ত পিতৃহীন আবুল কাসেম বাচঁতে চাইঃ সাহায্যের আবেদন

0
6

আবুল কাসেম বাবু, রামু

রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চরপাড়া গ্রামের মোঃ আবুল কাশেম ক্যান্সার রোগে ভোগছে দীর্ঘদিন ধরে। চরপাড়া এলাকার মৃত ইউসুফ ও লায়লা বেগমের পুত্র সে। কক্সবাজার শহরের ফ্যামিলি নিডস নামক শপিংমলে সে চাকরী করতো।

পিতৃহীন আবুল কাসেমের মা আর এক ভাই ছাড়া আর কেউ নেই। নাই কোন জায়গা জমি ও ধন সম্পদ, কষ্ট করে পরিবারের জন্য সে খাদ্য যোগান দিত।বর্তমানে সে ফেয়ার হেলথ্ প্রায়ভেট লি: চট্টগ্রাম একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন আছে। তার ক্যান্সার ধরা পড়েছে। চিকিৎসার জন্য অনেক টাকা দরকার। এতদিন কক্সবাজার বিভিন্ন হাসপাতালে নিজের সামর্থ্য অনুযায়ী চিকিৎসা করেছিল কিন্তু সে চিকিৎসার কোনো সুফল পায়নি। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাই তাকে চট্টগ্রামে ভাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।তার চিকিৎসার জন্য যে পরিমান টাকা প্রয়োজন সে টাকা জোগাড় করতে তার পরিবার হিমশিম খেয়ে যাচ্ছে। চিকিৎসাকেরা বলেছে অনেক টাকার প্রয়োজন, এত টাকা তার মায়ের পক্ষে যোগাড় করা সম্ভব হচ্ছে না।

সমাজের বিত্তবান, দানশীল ও প্রশাসনসহ সকলের সহযোগিতা ও দোয়া চান ক্যান্সার আক্রান্ত আবুল কাসেম, সবাই যে যতটুকু পারেন তার চিকিৎসার জন্য সাহায্য করেন,
আপনাদের সাহায্যে জ্বলে উঠতে পারে নিভে যাওয়া একটি জীবন।হাসি ফোঁটাতে পারে তার পরিবারের।
যোগাযোগঃ-
01872-510820 (রোগী আবু্ল কাসেম)
পার্সোনাল বিকাশ।
01839-378964(ছোট ভাই আবু তাহের

আগেএডভোকেট জহিরুল ইসলামের মৃত্যুতে সালাহউদ্দিন আহমদ ও হাসিনা আহমদের শোক
পরেএডভোকেট জহিরুল ইসলাম ও আমার কিছু কথা…