
নিজস্ব প্রতিবেদক,ঈদগাঁও
কক্সবাজার সদরের ঈদগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহজাহান চৌধুরীর বড় ভাই সলিম উল্লাহ ইন্তেকাল করেন ( ইন্না………..রাজেউন)।২০ মে রাত ৮টার দিকে ঈদগাঁওর মেহেরঘোনাস্থ নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন।
মরহুম সলিম উল্লাহ ঈদগাঁও উত্তর মাইজপাড়ার প্রয়াত মৌলভী মাহফুজুল করিমের বড় ছেলে। সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান প্রার্থী ও জেলা যুবলীগের নেতা হুমায়ুন কবির চৌধুরী হুমুর জেঠাত ভাই। মৃত্যুকালে তাঁর বয়স হয় ৬৮ বছর। তিনি স্ত্রী,ছেলে-কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। উপরোক্ত তথ্যাবলীর সত্যতা নিশ্চিত করে মরহুমের ভাই শরাফত উল্লাহ লুতু বলেন, তাঁর বড়ভাই সলিম স্টোক করে দীর্ঘকাল অসুস্থ অবস্থায় ছিলেন।
এদিকে তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশসহ পরি বার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন, ঈদগাহ রিপোর্টার্স সোসাইটির সাবেক সভাপতি ও সদর উপজেলা কমিউনিটি পুলিশের নির্বাহী সদস্য এম আবু হেনা সাগর।













