করোনা উপসর্গ নিয়ে সৌদি আরবে রামুর নুরুল হক নুরুর মৃত্যু

0
8

হাসান তারেক মুকিম,রামু

করোনা উপসর্গ নিয়ে সৌদি আরবে রামুর নুরুল হক নুরু মৃত্যু বরন করেছে। ২০ মে  মক্কার একটি হাসপাতালে তিনি  মৃত্যু বরণ করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। সে রামুর ফতেখারকুল ইউনিয়নের খোন্দকার পাড়ার মৃত ফজল আহাম্মদ (ফজু)’র ছেলে। সৌদি আরবে এই প্রথম করোনা উপসর্গ নিয়ে রামুর কোন প্রবাসীর মৃত্যু।  সৌদি আরবস্থ রামু সমিতির নেতৃবৃন্দদের মাধ্যমে তার মৃত্যুর খবর নিশ্চিত করা গেছে।

এদিকে রামু সমিতি “সৌদি আরব ” নুরুল হক নুরুর মৃত্যুতে গভীর শোক  জানিয়ে  মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন ।

 

 

আগেঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে দেশে শিশুসহ ৬ জনের মৃত্যু
পরেঈদগাঁওর সাবেক চেয়ারম্যান শাহজাহান চৌধুরী বড় ভাই সলিমের ইন্তেকাল : শোক