
নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে বৃহস্পতিবার ২১ মে ১৬২ জনের স্যাম্পল টেস্টের মধ্যে ১৭ জনের রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া গেছে।কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার ২১মে ‘পজেটিভ’ রিপোর্ট পাওয়া ১৭ জন করোনা রোগীর মধ্যে কক্সবাজার জেলার ১৬ জন বাকি ১জন চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার বাসিন্দা।
তৎমধ্যে কক্সবাজার সদর উপজেলায় ১২ জন, উখিয়া উপজেলায় ৪ জন।
কক্সবাজার জেলায় বৃহস্পতিবার ২১মে পর্যন্ত করোনা রোগীর সংখ্যা দাড়ালো ২৭৪ জন।













