
নিজস্ব প্রতিবেদকঃ
উপমহাদেশের প্রখ্যাত আলেমেদ্বীন মরহুম মাওলানা আ. ফ.ম খায়রুল বশরের একমাত্র ছেলে, টেকনাফ সাংবাদিক সমিতি (টেসাস)এর সভাপতি, দৈনিক জনকন্ঠের টেকনাফ সংবাদদাতা, শিক্ষাবিদ ও সর্বজনপ্রিয় মো. ছলাহ উদ্দিন ইন্তেকাল করেছেন। তিনি দীর্ঘদিন বিভিন্ন দুরারোগ্য রোগে ভূগছিলেন। ২৭ রমজান ২১ মে (বৃহস্পতিবার) সকালে হ্নীলা সিকদারপাড়া নিজ বাড়িতে শেষ নি:স্বাস তাগ করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন।













