
হাসান তারেক মুকিম:
রামুতে সরকারী নির্দেশনা অমান্য করায় ক্রেতা এবং বিক্রেতা উভয়কে জরিমানা করেছেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রণয় চাকমা।
২১মে বৃহস্পতিবার দুপুরে রামু ফকিরা বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানে এ জরিমানা করা হয়।
জানা যায়, করোনা পরিস্থিতিতে চরম ঝুঁকিতে এবং অনিরাপদ ভাবে ছোট বাচ্চাকে নিয়ে শপিং করতে আসায় এক ক্রেতাকে ৩০০ টাকা এবং সরকারী আইন অমান্য করে দোকান খোলা রাখার অপরাধে দোকানদারকে ৩৫০০ টাকা জরিমানা করেন রামু নির্বাহী অফিসার প্রণয় চাকমা।
ইউএনও প্রণয় চাকমা জানান,সরকারীভাবে দিন রাত করোনা ভাইরাসের ভয়াবহতা এবং সচেতনতায় মানুষকে বার বার তাগাদা প্রদান করা হচ্ছে। এরপরও মানুষ জেনে শুনে ঝুঁকির সম্মুখীন হচ্ছে। তিনি করোনার এই পরিস্থিতিতে সরকারী নির্দেশনা মেনে চলার জন্য সকলের প্রতি অনুরোধ জানান।













