মনিরঝিল “যুব কল্যাণ সমিতি’র পক্ষ থেকে ১০০ পরিবারকে ” ঈদ সামগ্রী” বিতরণ

0
3

প্রেস বিজ্ঞপ্তিঃ

মনিরঝিল যুব কল্যাণ সমিতি একটি জনসেবামূলক সামাজিক ও অরাজনৈতিক সংগঠন। এই সংগঠনটি মনিরঝিলের কিছু উচ্চ শিক্ষিত বন্ধু প্রিয় ব্যক্তির একান্ত প্রচেষ্টায় এলাকার বন্ধুপ্রতিম ব্যক্তিদের নিয়ে ২০১৫সালে প্রতিষ্ঠা। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ সরকারের সাথে একাত্মতা পোষণ করে প্রতিবছরের ন্যায় ইফতার ও দোয়া মাহফিল না করে করোনার কারণে গ্রামের ১০০ পরিবারের কর্মহীন অসহায় মানুষের হাতে ঈদ সামগ্রী পৌছানোর সিদ্ধান্ত নেয়। আজ ২২শে মে ২০২০ইং রোজ শুক্রবার জুমার নামাজের পর সমিতি’র সকল সদস্যদের উপস্থিতিতে ১০০টি পরিবারের ঘরে ঘরে গিয়ে ঈদ সামগ্রী অসহায় কর্মহীন মানুষের হাতে তুলে দেয়া হয়।
ঈদ সামগ্রী বিতরণ পূর্বে সমিতির উপদেষ্টা পরিষদের সদস্য এম. সাইফুল ইসলাম বলেন – ” আমরা প্রতিষ্ঠালগ্ন থেকে গ্রামের অসহায় মানুষের পাশে আছি এবং সকল দুর্যোগে পাশে থাকব ইনশাআল্লাহ”। সমিতি’র সকল সদস্য গ্রাম উন্নয়নে আগ্রহী। ইতিপূর্বে মনিরঝিল যুব কল্যাণ সমিতি’র অর্থায়নে গরীব দুস্থ মহিলাদের সেলাই প্রশিক্ষণ দেয়া হয়। গ্রামের উন্নয়নের জন্য সমিতি অর্থায়নে রাস্তা মেরামত, নতুন সেতু কাজ চলাকালীন মানুষের যাতায়াতের জন্য ডায়বাশন(বাধ) তৈরি করা, গরীব মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ইত্যাদি চলমান রয়েছে। যা এলাকায় ব্যাপক প্রসংশা পেয়েছে।
ঈদ সামগ্রী বিতরণ পূর্বে সমিতি’র সভাপতি জনাব ওবাইদুল হক জীবন বলেন- “এই সমিতি মনিরঝিলের মানুষের মনের আস্থার সমিতি। এই সমিতির সকল সদস্য দেশপ্রেমী। সকল সদস্যদের অক্লান্ত পরিশ্রমের ফলে আজ আমরা ৬টি বছর সফলতার সাথে অতিক্রম করেছি। এই সমিতি গরীব মেধাবী শিক্ষার্থী, অসহায় কর্সহীন মানুষের পাশে থেকে সামাজিক উন্নয়নে সার্বিক সহযোগিতা করবে সেই প্রত্যাশা রাখি। অত্র সমিতি সরকারের সিদ্ধান্তকে শ্রদ্ধা করে সরকারি সিদ্ধান্ত মোতাবেক ইফতার মাহফিল বাতিল করি এবং করোনায় গ্রামের কর্মহীন ১০০ পরিবারের মানুষের হাতে ঈদ সামগ্রী পৌছে দিতে পেরে অত্যন্ত আনন্দিত। সেই সাথে যারা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেছেন সবাইকে ধন্যবাদ জানাই।
ঈদ সামগ্রী ১০০টি পরিবারের ঘরে ঘরে পৌঁছাতে উপস্থিত ছিলেন সমিতি’র উপদেষ্টা পরিষদের সদস্য জনাব এম সাইফুল ইসলাম, জনাব শফিউল আলম শুভ, মোঃ ওমর ফারুক। উপস্থিত ছিলেন সমিতি’র কার্যকরী পরিষদের সভাপতি জনাব ওবাইদুল হক জীবন, সহ-সভাপতি জনাব নুর মোহাম্মদ, সহ-সভাপতি জনাব সাইফুল ইসলাম অর্থ, সাধারণ সম্পাদক জনাব হাফেজ সাইফুল ইসলাম সাঈদী, যুগ্ম -সম্পাদক জনাব সাইফুল ইসলাম এসবি, অর্থ-সম্পাদক জনাব সোহেল সারওয়ার খোকন। সর্বশেষ যারা সমিতির শুভাকাঙ্ক্ষী সমিতির হয়ে অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন সমিতি’র সভাপতি মহোদয়।

আগেরামুতে এক পুলিশ সদস্য করোনায় আক্রান্ত
পরেপাকিস্তানে বিমান বিধ্বস্ত, ৩৫ জনের মরদেহ উদ্ধার