রামু উপজেলা রাখাইন বুড্ডিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের নিন্দা ও প্রতিবাদ

0
12

বার্তা পরিবেশকঃ

রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের দক্ষিন শ্রীকুল গ্রামের বাসিন্দা লুংক্য রাখাইনকে স্থানীয় প্রভাবশালী কমরু উদ্দিন মেম্বার কর্তৃক হামলাপূর্বক গুরুত্বর আহত করায় নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে। ভূমিদস্যু কর্তৃক সংখ্যালঘু সম্প্রদায়ের উপর এ ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন রামু উপজেলা রাখাইন বুড্ডিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন। বিবৃতিদাতারা উক্ত ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানিয়েছেন। উল্লেখ্য, বিরোধীয় জমি নিয়ে আদালতে মামলা ও থানায় অভিযোগ থাকা সত্ত্বেও কমরু উদ্দিন মেম্বার সন্ত্রাসী কায়দায়, বিরোধীয় জমি দখলের পায়তারা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ১০ মে রাতে কমরু উদ্দিন মেম্বার মেরে ফেলার উদ্দেশ্যে লুংক্য রাখাইনের উপর হামলা চালিয়ে গুরুত্বর জখম করে। এছাড়া প্রতিনিয়ত মেরে ফেলার হুমকী ধমকী দিয়ে যাচ্ছে। এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন বিবৃতিদাতারা।

আগেমহেশখালীতে শিশুসহ একই পরিবারের ৫ জন করোনায় আক্রান্ত
পরেচাঁদ দেখা যায়নি, সৌদি আরবে রোববার ঈদ