ঈদগাঁওতে সড়কের পাশ থেকে পরিচয়হীন নবজাতক উদ্ধার

0
6

নিজস্ব প্রতিনিধি, ঈদগাঁও

কক্সবাজার সদরের ঈদগাঁহর উপকূলীয় পোকখালী ইউনিয়নের ছমি উদ্দিন পাড়া থেকে ২/১ দিন বয়সী এক নবজাতক (কন্যা সন্তান) উদ্ধার করেছে এলাকাবাসী।

গত ২২ মে শুক্রবার রাত আনুমানিক ১১ টার দিকে সড়কের উপর থেকে এ নবজাতকটি উদ্ধার করা হয় বলে জানান স্থানীয়রা।

নবজাতক শিশুটি কার এখনো শনাক্ত করতে পারেনি কেউ। তবে পরিষদের নিচে স্থানীয় সচেতন কয়েকজন ব্যক্তি এ ব্যাপারে বৈঠকে বসেছেন।

বর্তমানে শিশুটি স্থানীয় ইউনিয়ন পরিষদের এক দফাদারের হেফাজতে রয়েছে।

পোকখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক আহমদের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও সংযোগ না পাওয়ায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি

আগেকরাচিতে বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৯৭
পরে৫০ লাশ নিয়ে চট্টগ্রামে করোনা আরও বেপরোয়া