
নিজস্ব প্রতিনিধি, ঈদগাঁও
কক্সবাজার সদরের ঈদগাঁহর উপকূলীয় পোকখালী ইউনিয়নের ছমি উদ্দিন পাড়া থেকে ২/১ দিন বয়সী এক নবজাতক (কন্যা সন্তান) উদ্ধার করেছে এলাকাবাসী।
গত ২২ মে শুক্রবার রাত আনুমানিক ১১ টার দিকে সড়কের উপর থেকে এ নবজাতকটি উদ্ধার করা হয় বলে জানান স্থানীয়রা।
নবজাতক শিশুটি কার এখনো শনাক্ত করতে পারেনি কেউ। তবে পরিষদের নিচে স্থানীয় সচেতন কয়েকজন ব্যক্তি এ ব্যাপারে বৈঠকে বসেছেন।
বর্তমানে শিশুটি স্থানীয় ইউনিয়ন পরিষদের এক দফাদারের হেফাজতে রয়েছে।
পোকখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক আহমদের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও সংযোগ না পাওয়ায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি













