
নিজস্ব প্রতিবেদকঃ
রামু স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ডেডিকেটেড হাসপাতালের আইসোলেশন ওর্যাড়ে করোনা রোগীদের মাঝে “রূপ কথার বাজার”এর উদ্যোগে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়ছে। ২৮মে বৃহস্পতিবার বিকেলে “রূপ কথার বাজার” এর উদ্যোক্তা সুমত বড়ুয়ার নেতৃত্বে করোনা রোগীদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক সামগ্রী লেবু, ক্যারাম বোর্ড, ইলেকট্রনিক্স কেটলী, ফ্লাক্স ও ওষধ বিতরণ করা হয়।
“রূপ কথার বাজার” এর উদ্যোক্তা রামু বালিকা উচ্চ বিদ্যালযের শিক্ষক সুমত বড়ুয়া জানান, আমরা নিত্যপ্রয়োজনী সামগ্রী বিশেষ করে করোনা রোগীর রোগ প্রতিরোধে সহায়ক এ জাতীয় পণ্যাদি বিতরণ করেছি। যেমন লেবুতে রয়েছে প্রচুর পরিমান ভিটামিন সি। যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে। গবেষকদের মতে লেবুর পানীয় করোনা প্রতিরোধের পাশাপাশি প্রতিষেধক হিসেবেও কাজ করবে। এছাড়াও এটি শরীরের অন্যান্য ভাইরাস এবং ফ্লুর বিরুদ্ধেও লড়াই করতে সহায়তা করবে।পাশাপাশি ক্যারাম বোর্ড চিত্ত বিনোদনের একটি অন্যতম মাধ্যম। এটি রোগীদের মানসিকভাবে চাঙ্গা রাখার পাশাপাশি মনোবল বৃদ্ধি করে। যা রোগীর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হয়। তিনি বলেন যেকোন বিপর্যয়ে তাদের মানবিক সহায়তা অব্যাহত থাকবে।
করোনা রোগীদের মাঝে সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, “রূপ কথার বাজার” এর উদ্যোক্তা রামু বালিকা উচ্চ বিদ্যালযের শিক্ষক সুমত বড়ুয়া, জিৎময় বড়ুয়া, আশিক বড়ুয়া, মোঃ রায়হান, ইমন বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে করোনা রোগীদের মাঝে তাদের এই ভিন্নধর্মী সহায়তা বিনিময়কে সাধুবাদ ও তাদের ভূয়সী প্রশংসা করেছেন রামুর সচেতন মহল ।













