
এম,আবদুল্লাহ আল মামুন, রামু
উপজেলার পুর্ব কাউয়ারখোপ গ্রামে ৪ গরু চোর কে ধরে সমাজ উন্নয়ন কমিটির নেতৃবৃন্ধ পুলিশে সোপর্দ করেছে। ২৮ মে বৃহস্পতিবার সকালে তাদেরকে পুলিশে দেয়া হয়। জানাগেছে ২৭ মে বুধবার রাতে উপজেলার পুর্ব কাউয়ারখোপ গ্রামের মৃত মৌলানা মোঃ হাছানের পুত্র ও স্হানীয় ঝর্না মোরা মসজিদের ঈমাম মৌঃ হাবিব উল্লাহর একটি গাভী গরু চুরি করে মনিরঝিল গ্রামে বিক্রি করে। বিষয়টি প্রকাশ ফেলে স্হানীয় জনতা বৃহস্পতিবার সকালে গরুটি উদ্ধার করে গরু চুরির সাথে সম্পৃক্ত পুর্ব কাউয়ারখোপ গ্রামের বদিউল আলম পুত্র আনু মিয়া (২৫), আব্বাস মিয়ার পুত্র এহছান উল্লাহ( ২২), তাউজউদ্দীনের পুত্র মিজানুর রহমান (কালা বাসী) রহমত আলীর পুত্র আবদুল আজিজ( ৪৫) কে আটক করে পুলিশে সোপর্দ করলে রামু থানার এস,আই গনেশচন্দ্র শীল তাদের কে থানায় নিয়ে যায়।
জানাগেছে সাম্প্রতিক সময়ে রামু উপজেলার বিভিন্ন স্হানে গরু চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে, গত মাসে রামুর সাতঘরিয়া পাড়া থেকে সাংবাদিক আবুল কাসেম সাগরের গরু চুরি হতে না হতেই চলতি মাসের শুরুতে হাইটুপিস্হ মুক্তি যোদ্ধা মোজাফফর আহমদের খামার থেকে ৫ টি অস্ট্রেলিয়ান গাভী লুট করে নিয়ে যায়, একের পর এক গরু চুরির ঘটনায় করোনা ভাইরাস সংকটের এই সময়ে কোন কুল কিনারা না হলেও পুর্ব কাউয়ারখোপ সমাজ উন্নয়ন কমিটির নেতৃবৃন্দের প্রচেষ্টায় ৪ জন গরু চোর আটক হলো,













