
হাসান তারেক মুকিম:
রামু উপজেলার মন্ডল পাড়া এলাকার প্রবীন মুরব্বী সর্বজনশ্রদ্ধেয় ব্যক্তিত্ব হাফেজ আব্দুশ শুকুর (৭০) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
বৃহস্পতিবার (২৮ মে) দিবাগত রাত দেড়টার দিকে রামুর নিজ বাড়িতে তিনি স্ট্রোক আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি রামু কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন মন্ডল পাড়ার স্থায়ী বাসিন্দা। পিতার নাম মরহুম মকবুল আহমদ। তিনি ৪ ছেলে ৭ মেয়ের জনক।
আজ (২৯ মে) জুমার নামাজের পরে রামু কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।













