
নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে সোমবার ১জুন ২৮৩ করোনার স্যাম্পল টেস্টে ৯৬ জনের রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া গেছে। তৎমধ্যে পুরাতন করোনা ভাইরাস আক্রান্ত রোগীর ফলোআপ টেস্টে ৪ জনের ‘পজেটিভ’ রিপোর্ট পাওয়া গেছে।
কক্সবাজার স্বাস্থ্য বিভাগসুত্রে এতথ্য নিশ্চিত করা গেছে।
সোমবার ১জুন নতুন করে ‘পজেটিভ’ রিপোর্ট পাওয়া ৯১ করোনা রোগীর মধ্যে কক্সবাজার সদর উপজেলায় ৩৫জন ও চকরিয়া উপজেলায় ১৪জন, টেকনাফে ৪ জন, উখিয়ায় ৭ জন, রামুতে ২২ জন, পেকুয়ায় ২ জন, রোহিঙ্গা ৫ জন, সাতকানিয়ায় ১ জন ও চট্টগ্রামের চাঁদগাঁও এলাকার ১জন বলে জানা যায়।
এ নিয়ে কক্সবাজার জেলায় আজ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৮০১জন। তৎমধ্যে ৩২ জন রোহিঙ্গা শরণার্থীও রয়েছে।













