কক্সবাজারে আজ সদরে ৩৫ রামুতে ২২ চকরিয়ায় ১৪ জনসহ সর্বমোট ৯৫ জনের করোনা পজিটিভ

0
4

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে সোমবার ১জুন ২৮৩ করোনার  স্যাম্পল টেস্টে ৯৬ জনের রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া গেছে। তৎমধ্যে পুরাতন করোনা ভাইরাস আক্রান্ত রোগীর ফলোআপ টেস্টে ৪ জনের ‘পজেটিভ’ রিপোর্ট পাওয়া গেছে।

কক্সবাজার স্বাস্থ্য বিভাগসুত্রে এতথ্য নিশ্চিত করা গেছে।

সোমবার ১জুন নতুন করে ‘পজেটিভ’ রিপোর্ট পাওয়া  ৯১ করোনা রোগীর মধ্যে কক্সবাজার সদর উপজেলায় ৩৫জন ও চকরিয়া উপজেলায় ১৪জন, টেকনাফে ৪ জন, উখিয়ায় ৭ জন,  রামুতে ২২ জন, পেকুয়ায় ২ জন, রোহিঙ্গা ৫ জন,  সাতকানিয়ায় ১ জন ও চট্টগ্রামের চাঁদগাঁও এলাকার ১জন বলে জানা যায়।

এ নিয়ে কক্সবাজার জেলায় আজ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৮০১জন। তৎমধ্যে ৩২ জন রোহিঙ্গা শরণার্থীও রয়েছে।

 

 

 

আগেরামু দক্ষিন মিঠাছড়ির পশ্চিম উমখালী কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির বিরোদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা
পরে২৬ বাংলাদেশিকে গুলি করে হত্যার ঘটনায় মানবপাচারকারীর হোতা হাজি কামাল আটক