
হাসান তারেক মুকিম,রামু
রামুর করোনা পজিটিভ আবুল কালামকে পাওয়া গেছে অবশেষে। রাত সাড়ে ১১টার দিকে রামুর থোয়াইঙ্গাকাটায় তার খোঁজ মেলে। তাকে বর্তমানে রামু আইসোলেশনে নিয়ে যাওয়া হয়েছে।
করোনা রোগী আবুল কালাম রামু রাজারকুল ইউনিয়নের হাফেজ পাড়া পালপাড়ার নাদিম হোসেনের পুত্র। পেশায় কাঠ মিস্ত্রি বলে জানা গেছে।
২জুন মঙ্গলবার কক্সবাজার মেডিকেলের ল্যাবে করোনা স্যাম্পল পরীক্ষায় তার রিপোর্ট পজিটিভ পাওয়া যায়। রামু স্বাস্থ্য বিভাগ সুত্রে এ তথ্য নিশ্চিত করা গেছে।
২ জুন রিপোর্ট হাতে পাওয়ার পর রামু স্বাস্থ্য বিভাগ থেকে করোনা পজিটিভ আবুল কালামকে তার মোবাইল ফোনে কল করা হলে সে তার অবস্তান নিশ্চিত না করে অনেকটা হতভম্ভ হয়ে মোবাইল সংযোগ বন্ধ করে দেন বলে জানান রামু স্বাস্থ্য বিভাগের এক কর্মকর্তা। পরবর্তীতে রাত আনুমানিক ৯টার দিকে রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমার নেতৃত্বে করোনা রোগী আবুল কালামের খোঁজে রাজারকুলে তার বাড়িতে যাওয়া হলে প্রথমে তার খোঁজ মেলেনি। পরে রাত সাড়ে ১১টার দিকে রামুর থোয়াইঙ্গাকাটায় তার খোঁজ পাওয়া যায়। বর্তমানে তাকে রামু স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ডেডিকেটেড হাসপাতালের আইসোলেশনে নিয়ে যাওয়া হয়েছে।













