সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে টমটম চালকের আকস্মিক মৃত্যু

0
8

নিজস্ব প্রকিবেদকঃ

কক্সবাজার সদর উপজেলার পরিষদের মাঠে আকস্মিক এক টমটম চালকের মৃত্যু হয়েছে। পরে ইউএনওর নির্দেশে লাশ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শী সাংবাদিক এম আর মাহবুব বলেণ,বেলা ১১ টার দিকে একটি টমটমে করে কিছু লোহা নিয়ে ভেরতে ঢুকে সেই টমটম উপজেলা শিক্ষা অফিসের গেইটের সামনে হঠাৎ করে মাটিতে লুটিয়ে পড়ে পরে বুক চাপড়াতে থাকে মুহুর্তেই লোকজন এগিয়ে আসে ততক্ষনে সেই টমটম চালকের মৃত্যু হয়। লোকটির বয়স ৫০ এর কাছাকাছি হবে। এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ মারুফ সহ অনেকে এগিয়ে এসেছিল। পরে ইউএনওর নির্দেশে সদর হাসপাতাল থেকে মেডিকেলে টিম এসে লাশ নিয়ে গেছে। এখনো লাশের পরিচয় পাওয়া যায়নি বলে জানা গেছে। লাশ বর্তমানে হাসপাতালের মর্গে আছে।

আগেকরোনা উপসর্গ নিয়ে ঈদগাঁও বাজার ব্যবসায়ীর মৃত্যু
পরেসাংবাদিক আজিম নিহাদের পিতার ইন্তেকাল