
নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও
কক্সবাজার সদরের ঈদগাঁও বাজারের ব্যবসায়ী ও রিদোয়ান ষ্টোর স্বত্বাধিকারী মাওলানা কামেল ইবনে শরিফ মৃত্যুবরন করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ৩রা জুন ভোর আনুমানিক সাড়ে পাঁঁচটার দিকেকক্সবাজার সদর হাসপাতালে করোনার উপসর্গ শ্বাসকষ্ট নিয়ে মৃত্যুবরণ করেন। তিনি ঈদগাঁও ইউনিয়নের চান্দেরঘোনা ফাজেল ইবনে শরীফের ছোট ভাই। তাঁর মৃত্যুতে পরিবার পরিজনসহ এলাকাবাসীর মাঝে শোকের ছায়া বিরাজ করছে।মরহুমের ভাগিনা কক্সবাজার সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জামিল উদ্দিন তার মামা কামেল করোনা উপসর্গ শ্বাসকষ্ট নিয়ে মৃত্যুবরন করেন।













