রামুতে জমি দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ৪

0
10

রামু প্রতিনিধি,
রামু উত্তর ফতেখাঁরকুল বণিক পাড়া এলাকায় মাদক ব্যবসায়ী মৃত শাইর মোহাম্মদ প্রকাশ শাইরা চোরার ছেলে আবদু শুক্কুরের নেতৃত্বে নির্মল ধর,সমীর,সৈকত ধর,,শৈবাল ধর,,জনি ধর,রনি ধর,, বাবুল ধরের সন্ত্রাসী হামলায় ৪ জন আহত, আহতরা হলেন রবিন ধর, বিলাস ধর,,সুভাষ ধর,চম্পা ধর,
ঘটনা টি ঘটেছে ৪ জুন বিকাল ৩ টার সময় বাণিক পাড়া এলাকায়, এই ব্যাপারে আহত চম্পা ধর বাদি হয়ে রামু থানায় ৮ জন কে অভিযুক্ত করে অজ্ঞাত ২/৩জন কে আসামি করে এজাহার দাখিল করেন,এজাহার দাতা চম্পা ধর জানান আমার ভাসুর উল্লাস ধর এর খরিদা ও স্বত্ব দখলীয় দীর্ঘদিনের দোকান ভিটার জমিতে কাজ করর সময় জায়গা দখল করার উদ্দেশ্যে সন্ত্রাসীরা দেশীয় তৈয়ারি দা,লোহার রড়,খন্তা, হাতুড়ি, লাটি সোটা নিয়ে মারাত্মক অস্ত্রশস্ত্র সজ্জিত বেআইনিভাবে ভাড়াটিয়া লোকজন নিয়ে গিয়ে অখ্যাত ভাষায় গালিগালাজ করে, জায়গার টিনের ঘরা ভাঙচুর, টেংরা কাটয়া ফেলে,,এবং আমাদের কে মারধর করে শরীরের বিভিন্ন অংশে গুরুতর আহত করে শ্রীলতাহানি করে বিবস্ত্র করে,এতে আমাদের ৮০ হাজার টাকা পর্যন্ত ক্ষতিসাধন হয়। সন্ত্রাসীরা আমাদের জায়গা দখল করার জন্য দীর্ঘদিন ধরেই প্রাণনাশের হুমকি দিচ্ছে, খবর পেয়ে এলাকার লোকজন সন্ত্রাসীদের হাত থেকে আহতদের কে উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়।তিনি আরও অভিযোগ করে জানান সন্ত্রাসীরা আমাদেরকে প্রাণনাশের হুমকি দিচ্ছে যে কোন সময় মিথ্যা মামলায় জড়ানোর হবে বলে জানান,অপর পক্ষের আহত সৈকত ধর,মিসুধর পাল্টা অভিযোগ করে জানান আমরা ১০ কড়া জমি ক্রয় করেছি আর আমাদের জায়গা দখল করার জন্য তারা হামলা করেছে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে, সন্ত্রাসীদেরকে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান বাদী চম্পা ধর।

আগেনাইক্ষ্যংছড়িতে করোনা মহামারিতে করণীয় বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
পরেখালেদার বিদেশ যাত্রার প্রস্তুতি চলছে